প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টিকি-টাকা’র দিন শেষ, মৃত্যু হয়ে হয়ে গেছে, কিংবা টিিক-টাকা রুখে দেওয়ার ওষুধ বেরিয়ে গেছে—কত কথা৷ হল্যান্ডের হাতে স্পেন-বধের পর তো এই কৌশলকে বলতে গেলে ধুয়েই দিয়েছেন ফুটবল-বোদ্ধারা৷ কিন্তু একজন খেলোয়াড় এখনো টিকি-টাকাতেই আস্থা রাখেন৷ বাকিদের কণ্ঠে সুর না মিলিয়ে বরং উল্টো স্রোতে হাঁটলেন স্পেন মিডফিল্ডার হুয়ান মাতা৷ ঘুরে দাঁড়াতে হলে এই টিকি-টাকাকেই মোক্ষম অস্ত্র মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডিফিল্ডার৷ কৌশল না পাল্টে জয় নিয়ে ভাবতেই বেশি আগ্রহী তিনি, ‘আপাতত জয় এবং উন্নতির উপায় নিয়েই ভাবুন৷ আমাদের নিজস্ব শৈলীর ওপর আস্থা রাখা উচিত৷’ টিকি-টাকার প্রতি খানিক কৃতজ্ঞতাও ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এটি আমাদের সাফল্য এনে দিয়েছে৷’
টিকি-টাকায় ভর করেই রিও ডি জেনিরোতে আজ রাতে চিলির বিপক্ষে ম্যাচটি জিততে চান মাতা৷ ওয়েবসাইট৷