তবু তৃপ্ত নন ফন পার্সি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করাই স্ট্রাইকারের আসল কাজ। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা একজন স্ট্রাইকারের দেদার গোলের পরও যদি দলের শোকেসটা শূন্যই থাকে, তবে সেটা মেনে নেওয়াও কঠিন। আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর নেপথ্যের কারণ যে এটাই, শিরোপাবুভুক্ষু রবিন ফন পার্সি নিজেই সেটা নিশ্চিত করলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এসে চ্যালেঞ্জটা খুঁজে পেয়েছি। আমার তো মনে হয়, আমি চ্যাম্পিয়নদের মাঝেই আছি।’আট বছর যে ক্লাবে কাটিয়েছেন, সেই ক্লাব ছাড়ার পর আদ্যন্ত পেশাদারও কিছুটা আবেগাপ্লুত হলে দোষ দেওয়া যায় না। ফন পার্সি আবেগতাড়িত কি না, জানা যায়নি। তবে আর্সেনাল ছেড়েছেন বলে খেদ নেই কোনো, ‘আর্সেনাল দুর্দান্ত একটা ক্লাব। আমি এটা মন থেকেই বলছি। কিন্তু আট বছর পর আপনার আসলে নতুন একটা চ্যালেঞ্জ দরকার।’ ইউনাইটেডেও ঠিক সময়ে এসেছেন বলেই তাঁর বিশ্বাস, ‘আমি অনুভব করি, এটাই ছিল এখানে আসার সবচেয়ে ভালো সময়। আগে এলে ভালো হতো বলেও আমি মনে করি না।’এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ইতিহাসে সফলতম ক্লাব ইউনাইটেডই। ‘রেড ডেভিল’দের ঝলমলে ট্রফিরুমে এসে তিনি যেন হয়ে যান মিষ্টির দোকানের সেই ছোট্ট ছেলেটি, যে কিনা দিশেহারা হয়ে পড়ে কোনটা ছেড়ে কোন মিষ্টিটা চেখে দেখবে! ফন পার্সি নিজেই বলেছেন, ‘এটা যেন একটা শিশুর মিষ্টির দোকানে আসার মতো। তার মানে, আমি এখানকার সবকিছুই উপভোগ করছি।’ ওয়েবসাইট।১৭ গোল নিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু তাতেও যেন তৃপ্ত নন এই ডাচ, ‘এটার মানে সবকিছু একদম ভালো যাচ্ছে, এমনটা নয়। সব ঠিকঠাকই চলছে হয়তো। কিন্তু যখনই আপনি এটা বিশ্বাস করবেন, তখনই আপনার পতন শুরু হবে। সব খেলা দেখলে আপনি বুঝতে পারবেন, আমি অনেকগুলোতেই আরও ভালো করতে পারতাম।’