তবু তো সরঞ্জাম এল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরদিন সকালে টুর্নামেন্ট শুরু। অথচ আগের দিন পর্যন্ত খেলার সরঞ্জামের খবর নেই! এমন বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। অবশেষে পরশু রাত দেড়টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে সব সরঞ্জাম এসে পৌঁছাল মিরপুর ইনডোরে। ভোর থেকে এগুলো স্থাপন করে সকালে তাই ভালোয় ভালোয় শুরু করা গেছে সুলতানা কামাল চতুর্থ দক্ষিণ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস। এমনিতে দেশে জিমন্যাস্টিকসের প্রচার-প্রসার কিছুই নেই। এর সঙ্গে সামজ্ঞস্য রেখেই কিনা, বাইরে থেকে বোঝার উপায় ছিল না ইনডোরে এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে। জিমন্যাস্টিকসের এমন আয়োজন বাংলাদেশে এই প্রথম। টুর্নামেন্টের কোটি টাকা। কোটি টাকার সরঞ্জাম বাংলাদেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন। সরঞ্জামগুলো ১০ দিন পড়েছিল চট্টগ্রাম বন্দরে। শেষ মুহূর্তে এগুলো ঢাকায় আনায় প্রতিযোগিতা শুরুর আগে পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি জিমন্যাস্টরা।প্রচারণা-সাজসজ্জা সে অর্থে চোখে পড়েনি। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে এই আয়োজনের শুরুর দিনই বর্ণহীন। সকাল ১০টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পরে শুরু হয়েছে দিনের কর্মসূচি। উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিন দিনের প্রতিযোগিতার প্রথম দিনে দলীয় বাছাই হয়েছে। বাংলাদেশ থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইক সিজার। আজ প্রতিদ্বন্দ্বী ৫টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই তরুণ। স্বাগতিক বাংলাদেশ দল তাকিয়ে আছে তাঁর দিকেই। এই তরুণও প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশকে সোনা উপহার দেওয়াই তাঁর লক্ষ্য।