তবু তোরেসে আস্থা বস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল পাচ্ছেন না। ৫০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে তাঁকে কেনার প্রতিদান চেলসিকে তো দিতেই পারছেন না, মাঠে তাঁর শৃঙ্খলাও পড়েছে প্রশ্নের মুখে। তবুও এই তোরেসেই আস্থা রাখছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। চেক প্রজাতন্ত্র ও স্কটল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইয়ের শেষ দুটি ম্যাচের ২৩ সদস্যের দলে রেখেছেন চেলসি স্ট্রাইকারকে। স্পেনের সর্বশেষ ম্যাচে খেলা হয়নি। স্পেন দলে তাঁর জায়গাটাও হুমকির মুখে। ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার রবার্তো সলদাদো এ মৌসুমে আছেন দারুণ ফর্মে। আর তোরেস খুঁজে ফিরছেন নিজেকে। ২০১০ বিশ্বকাপ থেকে তাহলে তোরেসকে দলে নিলেন কেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ? দুই ম্যাচ হাতে রেখেই ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে গেছে বলেই! বস্কের কথা, ‘এই স্কোয়াডটাকে তুলনামূলক সুস্থিত বলতে পারেন। আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চাই নিজেদের সেরাটা দিতে। এটা ঠিক, আমরা বাছাইপর্ব পেরিয়ে গেছি। কিন্তু চেক প্রজাতন্ত্র ও স্কটল্যান্ড তাদের জায়গা নিয়ে লড়াই করছে। তাই আমরা যথাসম্ভব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলতে চেষ্টা করব।’তোরেসকে জায়গা দিতে বস্ক দলে রাখেননি সলদাদোকে। বস্কের দলে উল্লেখ করার মতো ঘটনা আর দুটি। প্রথমবারের মতো তিনি দলে ডেকেছেন ভ্যালেন্সিয়ার ফুলব্যাক জর্ডি আলবাকে। আর দলে নেই গত বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোলটি করা আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনা মিডফিল্ডার এখনো চোট থেকে সেরে ওঠেননি। তবে চোট কাটিয়ে ফিরেছেন বার্সেলোনার আরেক তারকা কার্লোস পুয়োল। গত বছরের নভেম্বরে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ খেলেছিলেন বার্সা ডিফেন্ডার। ওয়েবসাইট।