তবু দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারেরটি নিয়ে মোট ৪৩ বার লিগ চ্যাম্পিয়ন হলো উরুগুয়ের ন্যাসিওনাল ক্লাব। তবে এতবার জিতেও ঘরোয়া লিগে সেরা হতে পারেনি মন্টেভিডিওর ক্লাবটি। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী একই শহরের আরেক প্রধান পেনারল আগেই জিতে বসে আছে ৪৮টি শিরোপা। এতগুলো লিগ জিতেও ন্যাসিওনালের দেশের এক নম্বর না হতে পারাটা একটা অন্য রকম রেকর্ড। এত দিন স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের সঙ্গে দুঃখটি ভাগাভাগি করছিল তারা। সেল্টিক স্কটিশ লিগে ৪২ বার চ্যাম্পিয়ন। কিন্তু ৫৪টি লিগ জিতে গ্লাসগো রেঞ্জার্স গড়েছে বিশ্ব রেকর্ড। তবে গত ১২ বছরে ন্যাসিওনালের সাতটি লিগ জয় পেনারলের(২) জন্য ভয়ের কারণই বটে।