তবু বড় জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি নেই। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন ভিক্টর ভালদেস ও দানি আলভেজও। কাল দলে ছিলেন না জাভিও। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বিরতির পর দলের প্রথম ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কোচ জেরার্ডো মার্টিনো। কিন্তু মেসি-জাভি-আলভেজদের অনুপস্থিতি বুঝতেই দেননি ইনিয়েস্তা, ফ্যাব্রিগাস, সানচেজ, পেদ্রোরা। বার্সা ঠিকই মাঠ ছাড়ল বড় জয় নিয়ে। নিজেদের মাঠে গ্রানাডাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
সংশয় ছিল ফ্যাব্রিগাস ও জেরার্ড পিকের মাঠে নামা নিয়েও। কিন্তু সংশয় দূর করে তাঁরা দুজনেই নামলেন মাঠে। ফ্যাব্রিগাস তো পেনাল্টি থেকে করলেন দলের দ্বিতীয় গোলটিও। বার্সার প্রথম গোলটিও পেনাল্টি থেকে, করেন ইনিয়েস্তা। দুই পেনাল্টি গোলে প্রথমার্ধেই ২-০তে এগিয়ে যায় বার্সা। ৭১ ও ৯০ মিনিটে অন্য গোল দুটি সানচেজ ও পেদ্রোর। ওয়েবসাইট।