তবু রোনালদোকে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

এই বিশ্বকাপে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি পর্তুগাল সেনাপতি ক্রিস্টিয়ানো রোনালদো। তবু নিষ্প্রভ রোনালদোর জ্বলে ওঠার আশঙ্কায় ঘানার কোচ কোয়েসি আপিয়া। একা নয়, রোনালদোকে অকার্যকর করতে মিলিতভাবে পুরো দলই চেষ্টা করবে। ঘানার কোচ বলছেন, ‘ও বিশ্বসেরা ফুটবলার। সবাই ওকে চেনে। একমাত্র দলের সবার চেষ্টাতেই বিশ্বসেরা খেলোয়াড়কে আটকানো সম্ভব। আমরা ওকে কিছু করার সুযোগ দিতে পারি না। কিন্তু এটি শুধু টিম ওয়ার্কেই সম্ভব। আমি একজনের খেলায় বিশ্বাসী নই।’
আগামীকাল রেসিফেতে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ঘানা। তার আগেই রোনালদোদের নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেছেন আপিয়া, ‘রোনালদোকে ওর স্বাভাবিক খেলাটা খেলতে না দেওয়া গুরুত্বপূর্ণ। তবে শুধু রোনালদোকে নিয়েই নয়, পুরো পর্তুগাল দলের খেলাই পর্যালোচনা করেছি।’ ফিফাডটকম।