তবু সহজ জয় বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে গোল করতে পারেননি তো কী হয়েছে? সেল্টা ভিগোকে হারানোর জন্য সানচেজ-ফ্যাব্রিগাসরা তো ছিলেন। পরশু রাতে বার্সেলোনার তৃতীয় গোলের পর ফ্যাব্রিগাস, মেসি আর সানচেজরা করলেন জয়োল্লাস ষ এএফপি
নিজে গোল করতে পারেননি তো কী হয়েছে? সেল্টা ভিগোকে হারানোর জন্য সানচেজ-ফ্যাব্রিগাসরা তো ছিলেন। পরশু রাতে বার্সেলোনার তৃতীয় গোলের পর ফ্যাব্রিগাস, মেসি আর সানচেজরা করলেন জয়োল্লাস ষ এএফপি

শুধু লিওনেল মেসি বলেই কথাটা আসছে। অন্য কেউ হলে হয়তো ব্যাপারটা নজরেই পড়ত না।
চোট কাটিয়ে ফিরে আসার পর লা লিগায় টানা তিনটি ম্যাচ খেললেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোল নেই! এএফপি।
টানা তিন ম্যাচ মেসি গোলহীন—গত দুই বছরে এমন ঘটনা ঘটেনি। কিছুটা আশ্চর্যজনক তো বটেই! মেসি-ভক্তদের জন্য হয়তো দুশ্চিন্তারও। সেল্টা ভিগোর বিপক্ষে পরশু রাতের ম্যাচেও যে নিজের তুলনায় কিছুটা ম্লান ফিফা বর্ষসেরা ফুটবলার।
তবে বার্সেলোনা তারকার নিজের ফর্ম যেমনই হোক, তাঁর দল রীতিমতো উড়ছে। মেসি থেকেও নীরব, একাদশে নেই হাভিয়ের মাচেরানো, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার আর জেরার্ড পিকেরা। কিন্তু সেই অভাব পুষিয়ে দিয়েছেন অ্যালেক্সিস সানচেজ, সেস্ক ফ্যাব্রিগাসরা। এই দুজনের গোলের সঙ্গে সেল্টা ভিগো গোলরক্ষকের আত্মঘাতী গোল মিলিয়ে ব্যালাইদোস স্টেডিয়ামে বার্সেলোনা খুব সহজেই জিতেছে ৩-০ গোলে। লিগে ৬ ম্যাচ নিজেদের জালে বল ঢুকতে দেয়নি বার্সা, বলা ভালো, ঢুকতে দেননি গোলরক্ষক ভিক্টর ভালদেস। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখাটাও নিশ্চিত করেছে জেরার্ডো মার্টিনোর দল।
লা লিগায় কাতালানদের জয়ের রাতে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চেলসি। হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোলে সোয়ানসি সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতে শেষ আট দলের লড়াইয়ে যোগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছিল চেলসির যে দলটা, তাদের মধ্যে শুধু গ্যারি ক্যাহিলই ছিলেন আর্সেনালের বিপক্ষে একাদশে। তবে হুয়ান মাতা ও সিজার আজপিলিকুয়েতা গোল করে বুঝিয়েছেন চেলসির রিজার্ভ বেঞ্চও কম শক্তিশালী নয়। লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় হয়ে যাওয়া আর্সেনাল কোচ সঙ্গে নিয়ে গেছেন আরেকটা আক্ষেপও। এই নিয়ে মোট নয়বার চেলসি কোচ হোসে মরিনহোর মুখোমুখি হলেন তিনি।
স্বঘোষিত স্পেশাল ওয়ান কোচের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেল ওয়েঙ্গারের!