তবু সেই মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো-ঝড় চলছেই। এল সালভাদরের ওপর ঝড় বইয়ে ৫-০ গোলের জয় দিয়ে গোল্ডকাপ ২০১১ অভিযান শুরু করেছিল মেক্সিকো। এর পর তো ঝড়ের মুখে পড়ে গেল নিজেরাই। ডোপিংয়ের দায়ে অভিযুক্ত একসঙ্গে পাঁচ মেক্সিকান ফুটবলার। তাতে কি? মাঠে মেক্সিকো-ঝড় থামছেই না। দ্বিতীয় ম্যাচে কিউবাকেও তারা উড়িয়ে দিল ৫-০ গোলে। পরশু মেক্সিকো-ঝড়ে কোস্টারিকা উড়ে গেল ৪-১ গোলে। এই জয়ে কোয়ার্টার ফাইনালেও উঠে গেছে মেক্সিকো।কোস্টারিকা ঝড়ে পড়ে ম্যাচের ১৬ মিনিট থেকেই। রাফায়েল মার্কেজ এগিয়ে দেন দলকে। এর পর ৬ মিনিটের মধ্যে (১৯ থেকে ২৫) জোড়া গোল করেন গুয়ার্দাদো। বারেরা ৩৮ মিনিটে ব্যবধান করেন ৪-০। প্রথমার্ধেই সব শেষ। কোণঠাসা কোস্টারিকা দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেয়ে বেশি চেষ্টা করেছে গোল ঠেকানোর। ৬৮ মিনিটে ইউরেনা একটি গোল শোধ দিয়ে পরাজয়ের ব্যবধানটা কমাতে পারেন।এভাবে উড়ে যাওয়ার পরও অবশ্য কোয়ার্টার ফাইনালে সুযোগ হয়েছে কোস্টারিকার। এল সালভাদরের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়েও কোস্টারিকা শেষ আটে যেতে পেরেছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। এএফপি।