তবু স্বপ্ন দেখেন বুফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া লিগ জিতেছেন। কাপ, সুপার কাপ, উয়েফা কাপও বাদ যায়নি। পরম আরাধ্য বিশ্বকাপও হাতে তুলেছেন জিয়ানলুইজি বুফন। শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপাই অধরা রয়ে গেল অভিজ্ঞ গোলরক্ষকের কাছে। ৩৫ বছর বয়সেও অধরা সেই ট্রফি জয়ের স্বপ্ন দেখেন বুফন। ওয়েবসাইট।
ট্রফিটা হাতের খুব কাছাকাছি এসেছিল ২০০২-০৩ মৌসুমে। কিন্তু ফাইনালে এসি মিলানের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ। এবার তো গ্রুপ-পর্ব পেরিয়ে নকআউটেই উঠতে পারেনি জুভেন্টাস। তবে জুভেন্টাস গোলরক্ষক আশা ছাড়েননি, ‘চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন অনেক দিনের। আমার যখন ১৭ বছর বয়স তখন থেকেই। হয়তো একদিন স্বপ্নটা সত্যি হবে।’