তবু হতাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নের মতো দুটি মৌসুম কাটিয়েছেন হ্যারি কেন। প্রায় অপরিচিত মুখ থেকে এখন বিশ্ব ফুটবলেরই বড় তারকা টটেনহাম হটস্পার স্ট্রাইকার। জনপ্রিয় ভিডিও গেম ফিফাতেও পড়েছে সেই সাফল্যের ছাপ। ফিফা ১৪-তে কেনের রেটিং ছিল ৬৮, সেটি ফিফা ১৭-তে বেড়ে হয়েছে ৮৪। শুধু এই মৌসুমেই রেটিং পয়েন্ট ৬ বেড়েছে ইংলিশ ফরোয়ার্ডের। সেটি চোখে পড়েছে কেনেরও, ‘৮৪, একটু উন্নতি হয়েছে।’ কিন্তু আলাদা করে দেওয়া দক্ষতাগুলোর রেটিং নিয়ে খুশি হতে পারেননি তিনি, ‘আমার শট খেলার দক্ষতা ৯০-এর (গেমে ৮৪) কাছাকাছি হওয়া উচিত। ডিফেন্ডিং তো গতবারের চেয়েও কমিয়ে দিল, আমি কিন্তু এখন কর্নারে ভালো ডিফেন্স করি! আর আমার পাসের ক্ষমতাও ৭১-এর চেয়ে বেশি।’ গোল।