তবুও ইনিংস পরাজয়ের শঙ্কা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭৭ রানে ছয় উইকেট। ইনিংস পরাজয় এড়াতে ভারতের প্রয়োজন ২০৭ রান। সেঞ্চুরিয়ন টেস্টে সফরকারীদের যখন ইনিংস ব্যবধানে হারের আশঙ্কা, তখনই শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির প্রতিরোধ। তবে এ দুজনের অবিশ্বাস্য ১৭২ রানের জুটির পরও ইনিংস ব্যবধানে হারের শঙ্কা পিছু ছাড়েনি। আলোক স্বল্পতার কারণে নির্দষ্ট সময়ের অনেক আগেই চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪৫৪ রান। ‘লজ্জা’ এড়াতে এখনো প্রয়োজন ৩০ রান। হাতে আছে মাত্র দুটি উইকেট।আশঙ্কার মধ্যেও অবশ্য আত্মবিশ্বাসের যথেষ্ট সুযোগ রয়েছে ভারতীয় দলের। কেবল ইনিংস ব্যবধান নয়, হার এড়ানোর স্বপ্নও দেখতে পারেন অতি আশাবাদীরা। কারণ ক্যারিয়ারের ৫০তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে এখনো যে ১০৭ রানে অপরাজিত আছেন শচীন টেন্ডুলকার!দুই উইকেটে ১৯০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। শুরুটা ভালো না হলেও দলকে লড়াইয়ে ফেরান শচীন ও ধোনি। দলীয় ৪৪৯ রানে ৯০ রানে থাকা অধিনায়ক ধোনি সাজঘরে ফেরার পর আবারও সমস্যায় পড়ে যায় ভারত। দলীয় সংগ্রহে ১ রান যোগ হতেই নেই হরভজন সিং। এরপর অবশ্য সফরকারীদের বাঁচিয়ে দিয়েছে প্রকৃতি। আলোকস্বল্পতার কারণে আর মাঠে খেলা গড়ানো সম্ভব হয়নি। ক্রিকইনফো।