প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিয়াকোস তাদের ওয়েবসাইটে ক্লাবের বর্ণনাটা চাইলে এভাবেও দিতে পারে—গ্রিসের সবচেয়ে সফল ফুটবল ক্লাব, ইদানীং যাদের নতুন শখ কোচ ছাঁটাই করা! এই মৌসুমেই যে এর মধ্যে তিন-তিনজন কোচকে বরখাস্ত করেছে তারা। আরও আশ্চর্য করার মতো তথ্য, লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরেই আছে অলিম্পিয়াকোস। গত পরশু সর্বশেষ বরখাস্ত হওয়া কোচ আবার হাই প্রোফাইলও, সাবেক পর্তুগাল কোচ পাউলো বেন্তো। তাঁর দোষ? লিগে সর্বশেষ তিনটি ম্যাচেই হেরেছে অলিম্পিয়াকোস—১৯৯৬ সালের পর যে ‘কীর্তি’ এই প্রথম। এই তিন ম্যাচে কোনো গোলও করতে পারেনি দলটি। এএফপি।