তবুও জিম্বাবুয়ের আর্থিক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ছয় বছর পর টেস্টে ফিরেই জয়—জিম্বাবুইয়ানদের আনন্দে ভেসে যাওয়ার কথা। কিন্তু তারা হাসতে পারছে না। হাসি উধাও হয়ে যাচ্ছে সম্ভাব্য আর্থিক ক্ষতির হিসাব করে। জিম্বাবুয়ে ক্রিকেট হিসাব কষে দেখেছে, অন্তত ‘পাঁচ থেকে দশ বছর’ বোর্ডের ব্যাংক ব্যালেন্সে টান পড়বে।প্রত্যাবর্তনের পাঁচ মাসের মধ্যে তিনটি সিরিজ খেলছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সঙ্গে খেলেছে একটি টেস্ট, এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গেও খেলবে একটি করে। সঙ্গে অপেক্ষাকৃত বড় আকারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ওজিয়াস বিভুতে বলছেন, ‘স্বাগতিক হিসেবে প্রতিটি সিরিজেই আমাদের খরচ হবে ১১ লাখ ডলারের কাছাকাছি।’ খরচের পাশে আয় হবে সামান্যই। ‘টিভি-স্বত্ব থেকে আমরা কেবল দুই লাখ ডলার আয় করতে পারব। নিউজিল্যান্ড সিরিজে এটা আরও কম, এক লাখ ৫০ হাজার ডলারের কাছাকাছি’— ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন বিভুতে।মানে প্রতি সিরিজে ঘাটতি সাত লাখ ৫০ হাজার ডলার! জিম্বাবুয়ে ক্রিকেটকে এই ঘাটতির পুরোটাই মেটাতে হবে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে। বিভুতের বিশ্বাস, দেশের ক্রিকেট উন্নয়নে এক দশক এই ভর্তুকি দিতে হবে, তার পরই কেবল জিম্বাবুয়ে ক্রিকেট দেখতে পারে লাভের মুখ, ‘সত্যিই এটা দুষ্টচক্র।’জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড লাভের মুখ দেখতে পারে কেবল ভারত বা ইংল্যান্ড সিরিজের স্বাগতিক হলে। কিন্তু পরিতাপের বিষয়, ইংল্যান্ডের নীতিই হলো জিম্বাবুয়ে সফরে না যাওয়া। ভারতকেও নিজেদের মাটিতে কমই পায় তারা।আর্থিক ক্ষতি নিশ্চিত জেনেও ক্রিকেটকে এগিয়ে নিতে উদ্যোগী দেশটি। দুই বছর আগে ঘরোয়া ক্রিকেটে চালু করেছে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে বাধ্যতামূলক ২০ জন করে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে ১০০ জন ক্রিকেটারকে আনা হয়েছে মাসিক বেতনের আওতায়। বেতনটা অবশ্য কমই। একেবারেই নতুন ক্রিকেটাররা বেতন পান মাসে ২০০ থেকে ৩০০ ডলার। সিনিয়ররা পাঁচ হাজার ডলারের কাছাকাছি। ওয়েবসাইট।