তবুও দক্ষিণ আফ্রিকার ১৮৩

দলীয় ৮৬ রানের মধ্যে ছয় উইকেট নেই। ১২৯ রানে পড়ল অষ্টম উইকেট। তখনো বাকি ১৫ ওভার, হাতে মাত্র দুটি উইকেট। মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার গুটিয়ে যাওয়া শুধুই সময়ের ব্যাপার। হ্যাঁ, শেষ পর্যন্ত অলআউট হয়েছে প্রোটিয়ারা। তবে তা বেশ দেরিতে, ইনিংসের মাত্র এক বল বাকি থাকতে। টেনেটুনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান।
প্রোটিয়া ব্যাটসম্যানদের দুর্দশার কারণ পাকিস্তানি বোলারদের স্পিন বিষ। ১০ উইকেটের মধ্যে সাতটিই নেন স্পিনাররা। সর্বোচ্চ চারটি উইকেট নেন অফ স্পিনার সাঈদ আজমল। লেগ স্পিনার শহীদ আফ্রিকার শিকার তিনটি উইকেট। এ ছাড়া পেসার সোহেল তানভীর দুটি ও মোহাম্মদ ইরফান একটি উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা আহামরি কিছু নয়। ওয়ানডের হিসাবে এটা এককথায় ‘নগণ্য’। তবে এমন ব্যাটিং বিপর্যয়ের পরও যে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৮৩ রান এসেছে, এটাই প্রোটিয়াদের জন্য স্বস্তির।
স্বস্তিটা আসে নবম উইকেটে, পারনেল ও তোতসোবের প্রতিরোধে। ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও ৫২ রানের জুটি গড়েন তাঁরা। ম্যাচের সাত বল বাকি থাকতে জুটিটি ভাঙেন সাঈদ আজমল। দলীয় সর্বোচ্চ ৫৬ রান করেন পারনেল। তাঁর ৭০ বলের ইনিংসটিতে ছিল ছয়টি চার ও একটি ছয়ের মার। তোতসোবে অপরাজিত থাকেন ১৬ রান নিয়ে। পারনেল-তোতসোবের প্রতিরোধের আগে ৩৭ রানের ইনিংস খেলেন ডেভিড মিলার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১৮৩/১০ (৪৯.৫ ওভার)
পারনেল ৫৬, মিলার ৩৭ম, স্মিথ ২০, ডুমিনি ২০
আজমল ৪/৩০, আফ্রিদি ৩/৩৭, তানভীর ২/৩৩
টস: দক্ষিণ আফ্রিকা
সূত্র: ক্রিকইনফো