প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের টেস্টেই করেছিলেন সেঞ্চুরি, বল হাতে পেয়েছিলেন ৪ উইকেট। পরের টেস্টটা তবু খেলা হলো না কেভিন পিটারসেনের। তাঁর জন্য সামান্য সান্ত্বনার তথ্য, সেঞ্চুরি ও ৬ উইকেট নেওয়ার পরও পরের টেস্ট খেলতে না-পারার ঘটনা আছে দুটি। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ২০৬ রান ও ৬ উইকেট নিয়েও ভারতের পরের টেস্টে খেলা হয়নি রবি শাস্ত্রীর। ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ১২৬ রান ও ৬ উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের পরের টেস্টে ছিলেন না ক্রিস কেয়ার্নস। পিটারসেনের মতো অবশ্য বিতর্কে জড়িয়ে নয়, শাস্ত্রী-কেয়ার্নস খেলতে পারেননি চোটের কারণে।