তবুও রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮তম ওভারের শেষ বলে সতসোবে রানআউট হওয়ার হাত থেকে বেঁচে গেছেন একটুর জন্য। একটুর জন্য তাই নতুন রেকর্ডও হয়নি। পরশু কিম্বার্লিতে সব মিলিয়ে পাঁচ দক্ষিণ আফ্রিকান রানআউট হয়েছেন। ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি রানআউটের রেকর্ড এটি। যদিও এই রেকর্ড আগেও নয়বার হয়েছে। সবচেয়ে বেশি তিনবার এমন অভিজ্ঞতা হয়েছে অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা অবশ্য এই প্রথম। সতসোবে একটু ‘চেষ্টা’ করলে কালই নতুন রেকর্ড হয়ে যেত! অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সঙ্গে ভাগাভাগির ‘ঝামেলা’য় যেতে হতো না।