তবুও সবার ওপরে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া শারাপোভা দুই বছর পর পর গ্র্যান্ড স্লাম জেতেন! নিন্দুকেরা উপহাস করেই বলত এ কথা। কথাটা অযৌক্তিকও নয়। ২০০৪ সালে জিতছেন উইম্বলডন, ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন। সে হিসাবে এ বছর তাঁর একটা গ্র্যান্ড স্লাম জেতার কথা। রুশনন্দিনী নিজেও হয়তো মনে মনে প্রার্থনা করছেন, নিন্দুকদের কথাই যেন সত্যি হয়। বছরের শেষ গ্র্যান্ড স্লাম যে ঘনিয়ে এল। ৩০ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন।শারাপোভা শিরোপা জিতবেন কি না, সেটি সময়ই বলে দেবে। তবে টেনিস কোর্টে উত্থান-পতন তাঁর নামের সঙ্গে জড়িয়ে গেছে। যদিও একটা জায়গায় এই ২৩ বছর বয়সীর রাজত্ব অটুট। এবারও যেমন শারাপোভা সবচেয়ে বেশি আয় করা নারী খেলোয়াড় হয়েছেন। ফোর্বস সাময়িকী সম্প্রতি গত অর্থবছরে সর্বোচ্চ উপার্জনকারী নারী অ্যাথলেটদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার নিয়ে শীর্ষে আছেন তিনি।টেনিস কোর্টের চেয়ে বাইরের ‘কোর্টে’ই শারাপোভা ভালো ‘খেলছেন’—নিন্দুকদের এই সমালোচনাও সত্যি বলছে ফোর্বস-এর হিসাব। কারণ তাঁর প্রায় আড়াই কোটি ডলার আয়ের মাত্র ১০ লাখ এসেছে প্রাইজমানি থেকে। বাকি পুরোটাই বিভিন্ন পণ্যের দূতিয়ালি থেকে।২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন। দেখতে গ্ল্যামারার্স বলে গ্লোবাল ব্র্যান্ডগুলোর কাছেও পরম প্রার্থিত হয়ে ওঠেন। ক্যানন, মটোরোলা, টিফানি, ল্যান্ড রোভার, কোলগেট-পামোলিভের মতো ব্র্যান্ডের দূত তিনি। তবে শারাপোভার আয়ের সবচেয়ে বড় অংশটা আসে নাইকির কাছ থেকে।মারিয়া শারাপোভাখেলা: টেনিসবয়স: ২৩আয়: ১৭০ কোটি ৩৩ লাখ টাকাগত অর্থবছরে ফর্ম খুব একটা ভালো ছিল না। প্রাইজমানি থেকে মাত্র ১০ লাখ ডলার আসা সেই কথাই বলছে। কোর্টে ফর্ম যা-ই হোক না কেন, শারাপোভার বাজার চাহিদা কখনোই কমেনি। সেটিও প্রমাণিত হয়ে গেছে এ বছরের শুরুতে নাইকির সঙ্গে তাঁর ৭ কোটি ডলারের নতুন চুক্তি থেকে। নাইকির অঙ্গপ্রতিষ্ঠান কোল হান থেকে তাঁর নিজের নামে টেনিস, ব্যাগ আর জুতা বানানো হয়। সেটিরও রয়্যালটি পান শারাপোভা।সেরেনা উইলিয়ামসখেলা: টেনিসবয়স: ২৮আয়: ১৪০ কোটি ৪৪ লাখ টাকাগত বছর রেকর্ড ৬৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছেন সেরেনা। গত আগস্টে উইলিয়ামস বোনেরা মিলে কিনেছেন আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের দল মিয়ামি ডলফিনসের শেয়ারও।ভেনাস উইলিয়ামসখেলা: টেনিসবয়স: ৩০আয়: ১০৭ কোটি ৬ লাখ টাকাওরেও, পাওয়ারেড, টাইড, উইলসনের মতো পণ্যের দূত তিনি। মিয়ামি ডলফিনসের মালিক। পাশাপাশি গত জুলাইয়ে প্রকাশিত হয়েছে যৌথভাবে লেখা কাম টু উইন নামের একটি বইও।ড্যানিকা প্যাট্রিসখেলা: রেসিংবয়স: ২৮আয়: ৮৩ কোটি ৪৩ লাখ টাকামার্কিন এই চালক যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠছেন। ১০টির মতো স্পনসরের সঙ্গে চুক্তি আছে তাঁর। চালক, মডেল, টিভি উপস্থাপিকার পাশাপাশি সম্প্রতি অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছে। জনপ্রিয় টিভি সিরিজ সিএসআই: নিউইয়র্ক-এ অভিনয় করেছেন।কিম ইউ-নাখেলা: ফিগার স্কেটিংবয়স: ১৯আয়: ৬৭ কোটি ৪৩ লাখ টাকা২০১০ শীতকালীন অলিম্পিকে সোনা জেতার পর রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। হুন্দাই, নাইকি, স্যামসাংয়ের মতো বড় প্রতিষ্ঠান চুক্তি করেছে তাঁর সঙ্গে। গত অলিম্পিকে বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়ায় তাঁর আরেক স্পনসর কুকমিন ব্যাংক বোনাস হিসেবে দিয়েছে ১০ লাখ ডলার।