তর সইছে না বালোতেল্লির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচ ক্লারেন্স সিডর্ফের অধীনে খেলতে তর সইছে না মারিও বালোতেল্লির। ব্যর্থতার দায়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্তের পর মিলান ক্লাবের সাবেক এই ডাচ মিডফিল্ডারকে কোচ নিয়োগ করেছে। খেলোয়াড় হিসেবে মিলানে দীর্ঘ ১০টি বছর কাটানো কোচকে স্বাগত জানিয়ে বালোতেল্লি বলছেন, ‘অ্যালেগ্রিকে চলে যেতে দেখাটা ছিল হতাশাজনক। তবে সিডর্ফ এসেছে। তার মতো একজনের সঙ্গে কাজ করাটা হবে খুবই রোমাঞ্চকর। মিলানের হয়ে সিডর্ফের রেকর্ডই খেলোয়াড়দের প্রেরণা জোগাবে।’ হেল্লাস ভেরোনার বিপক্ষে আজই ‘নতুন’ অভিষেক হতে পারে সিডর্ফের। ওয়েবসাইট।