তরুণ ছেলেরা ‘নার্ভাস’ ছিল: কেনিয়া অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে আসার সময় জিমি কামান্ডের হয়তো নিজেকে অপরাধীর মতোই লাগছিল! উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন তাঁর কাছে পুলিশি ‘জেরা’ মনে হওয়াটাই স্বাভাবিক।আগের দিন জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মেলে ধরবেন ক্রিকেটাররা, বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন কেনিয়ার ক্রিকেট ইতিহাস। সেই দলটিই কি না মাত্র ৬৯ রানে অল আউট! হার ১০ উইকেটে। নিউজিল্যান্ডের সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হওয়ার মানসিকতাটা নিয়েই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন কামান্ডে।‘হ্যা, আমরা আমাদেরকে তুলে ধরতে পারিনি। তরুণ ছেলেরা নার্ভাস ছিল। পরবর্তী খেলাগুলোতে আমরা নিজেদের তুলে ধরার চেষ্টা করব।’ দলের আজকের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়ায় সরল স্বীকারোক্তি কেনিয়া অধিনায়কের।২০১৫ সালের বিশ্বকাপে চারটি দল কমিয়ে ১০টি দলকে খেলানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে রেখেছে আইসিসি। দুই দিন বিষয়টি আবারও দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী হারুন লরগাত। এ সিদ্ধান্তে হতাশ সহযোগী দেশগুলো। তবে কেনিয়ার লজ্জাজনক পারফরম্যান্সের পর দুর্বল দেশগুলোকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সুর মেলাতে পারেন অনেকেই।জিমি কামান্ডে অবশ্য সেই বিতর্কে যেতে রাজি নন, ‘১০ দল নাকি ১৫ দল খেলবে এটা আইসিসির সিদ্ধান্ত। কিন্তু বড় দলগুলোর সঙ্গে খেলতে পারলে আমাদের সামনে এগিয়ে যাওয়াটা সহজ হতো।’ ওয়েবসাইট।