তরুণ ভারতীয় ক্রিকেটাররা দুর্বল চিত্তের: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত সফরে ভারতে এসেছিলেন, এসেই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম। তরুণ ভারতীয় ক্রিকেটারদের দুর্বল চিত্তের বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি। ‘অতিরিক্ত’ ক্রিকেটের অভিযোগ তোলার বদলে ভারতীয়দের খেলায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন আকরাম।সম্প্রতি ভারতীয়দের অভিযোগ, অতিরিক্ত ক্রিকেট খেলার কারণে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটারেরা। ফলে পারফরম্যান্সও ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। তবে এ অভিযোগের প্রতি দ্বিমত পোষণ করে ওয়াসিম আকরাম বলেন, ‘নব্বইয়ের দশকে বছরে ১০ থেকে ১২টি টেস্ট খেলা হতো। আমার মনে হয়, এখনও সেই সংখ্যাটি একই জায়গায় রয়েছে। বছরে ৩০ থেকে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলে এসেছি আমরা। তখন টি-টোয়েন্টি বা আইপিএল আসর ছিল না, কিন্তু আমরা বছরের এক মাস কাউন্টি ক্রিকেট খেলতাম।’গত বছর কলকাতা নাইট রাইডার্সের বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আকরাম। সেই অভিজ্ঞতা থেকে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলছেন, ‘এখন আর আগের মতো দেশের প্রতিনিধিত্ব করার মানসিকতা ক্রিকেটারদের মধ্যে দেখা যায় না। তরুণ ভারতীয় বোলাররা অল্পতেই ভেঙে পড়েন। আমি দেখেছি, নেটে মাত্র তিন-চার ওভার বোলিং করেই তাঁরা সন্তুষ্ট। এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। তাঁদের দুর্বল চিত্তেরই বলতে হবে। তাঁরা কঠিন পরিশ্রমে বিশ্বাসী নয়।’বোলারদের মতো তরুণ ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কেও একই মূল্যায়ন আকরামের। রোহিত শর্মা ও রবিন উথাপ্পার উদাহরণ টেনে তিনি বলেন, ‘তাঁরা অনেক প্রতিভাবান, কিন্তু এই ব্যাটসম্যানরা এখন কোথায়? কত নম্বরে ব্যাট করানো হচ্ছে, এটা ব্যাটসম্যানদের জন্য কোনো বিষয় নয়। এ পর্যায়ে এসে রোহিতকে নিজেকে প্রমাণ করতে হবে। উথাপগুাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।’—টাইমস অব ইন্ডিয়া