তরুণ ভারতীয় ব্যাটসম্যানদের ধৈর্যের অভাব: গম্ভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তরুণ ব্যাটসম্যানদের ধৈর্যের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর।বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক। এটি এতটাই হতাশাজনক যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে গিয়ে হোয়াইটওয়াশের লজ্জাও পেতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিদের।গম্ভীর মনে করেন, ভারতীয় দলের এই জীর্ণদশার মূল কারণ তরুণ ক্রিকেটারদের ধৈর্যহীনতা। ব্যাটসম্যানদের ধৈর্য কম বলেই একের পর এক অলআউট হতে হচ্ছে দলকে। ভারতীয় ট্যাবলয়েড ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ধৈর্যের ক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদের আদর্শ হিসেবে দেখতে হবে। বেশির ভাগ তরুণ, যারা জাতীয় দলে খেলতে চায় বা সম্প্রতি খেলতে এসেছে, ওদের ধৈর্যের অভাব রয়েছে। কলেজ পর্যায়ের ক্রিকেটারদের ধৈর্য বাড়াতে হবে। অধৈর্য হয়ে উইকেট ছুড়ে দেওয়া চলবে না।এ অবস্থা থেকে ভারতীয় দলকে বেরিয়ে আসার উপায়ও বলে দিয়েছেন গম্ভীর, ‘দলের এই অবস্থায় নিজেদের ভুলগুলো আগে চিহ্নিত করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বেশি বেশি করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পাঠাতে হবে। ফাস্ট ও বাউন্সি পিচে কীভাবে খেলতে হয়, ওখানে ওরা এটা শিখতে পারবে। উপমহাদেশে এটা শেখা সম্ভব নয়।’ ওয়েবসাইট।