তরুণ সংঘ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলার সুযোগ পেল বাসাবো তরুণ সংঘ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে কাল তরুণ সংঘ ১-১ গোলে ড্র করেছে পিডব্লুডি স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ১৬ মিনিটে হুমায়ুন কবিরের গোলে এগিয়ে যায় পিডব্লুডি। বাসাবো তরুণ সংঘ ২৪ মিনিটে সমতায় ফেরে বসরের গোলে। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগ শেষ করল বাসাবো তরুণ সংঘ। এর আগে সুপার লিগ থেকে প্রথম বিভাগে উঠেছে ফ্রেন্ডস, বাংলাদেশ বয়েজ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ।