তরুণদের তরে জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার লা মেসিয়া থেকে দুর্দান্ত সব প্রতিভা উঠে আসছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই বা বসে থাকবে কেন? এবার দলবদলের বাজারেও এখনো রিয়ালের সরব উপস্থিতি চোখে পড়েনি, নিজেদের রিজার্ভ দল রিয়াল কাস্টিয়ার দিকেই মনোযোগটা দিচ্ছে লা লিগা চ্যাম্পিয়রনা। এ জন্য শরণাপন্ন হয়েছে কিংবদন্তি জিনেদিন জিদানের, রিয়ালের যুবদলকে গড়তে আরও সক্রিয় ভূমিকাই পালন করতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি। রিয়ালের হয়ে দুর্দান্ত একটা ক্যারিয়ার কাটিয়েছেন, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেই অসাধারণ গোলের কথা অবশ্য রিয়াল সমর্থকেরা ভুলতেও পারবে না কখনোই।স্প্যানিশ পত্রিকা মার্কা জানাচ্ছে, কাস্টিয়ার বাছাই করা কিছু তরুণ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেবেন জিদান। অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল গুজব, জিজু একদিন দায়িত্ব নেবেন মাদ্রিদের এই ক্লাবের। এ সিদ্ধান্তের ফলে সেই গুজবের পালে আরও হাওয়া লাগবে বৈকি। এখন অবশ্য রিয়ালের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। ইন্টারনেট।