তরুণদের নিয়ে আশাবাদী মিলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি। সামনে ঘরের মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝে শ্রীলঙ্কা সফরে যতটা আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার আশা ছিল নিউজিল্যান্ডের, সেটা বোধ হয় হলো না।
১-১ সমতায় শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দুটি টোয়েন্টির প্রথমটিও বৃষ্টিতে পরিত্যক্ত, পরশু দ্বিতীয়টিতে হেরেছে ৮ উইকেটে। এর পরও বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য ভাবতে রাজি নন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক কাইল মিলস, ‘আমাদের কয়েকজন তরুণ খেলোয়াড় এই দুটি সিরিজে ভালো খেলেছে। এটা আমাদের কিছুটা হলেও আত্মবিশ্বাস দেবে।’ তবে সতীর্থদের কাছে সামনের সিরিজগুলোতে আরও ধারাবাহিক পারফরম্যান্স আশা করেন বলে জানালেন মিলস, ‘আমাদের ব্যক্তিগত পারফরম্যান্স যত ধারাবাহিক হবে, দল হিসেবে আমরা তত ধারাবাহিক হব।’ ওয়েবসাইট।