তরুণদের পরীক্ষা নেবেন জার্মান কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যনির্ভর দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় স্থানের মর্যাদা পেয়েছেন। দলটি ছিল গত ৭৬ বছরে জার্মানির তরুণতম দল। তবে এখানেই থামছেন না জোয়াকিম লো। দলে আরও তারুণ্য যোগ করতে চান জার্মানির এই কোচ। এ লক্ষ্যে বুন্দেসলিগায় খেলা চার প্রতিভাবান তরুণকে প্রথমবারের মতো দলে এনেছেন। তবে জাতীয় দলে জায়গা পেতে হলে এই চার তরুণকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আসছে ১৭ নভেম্বর সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ, আর সেখানেই হয়ে যাবে তরুণদের পরীক্ষা।জোয়াকিম লো রয়টার্সকে বলেন, সুইডেনে অনুষ্ঠেয় ম্যাচটি তরুণদের জন্য একটা বড় সুযোগ। যেসব প্রতিভাবান এখনো আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পায়নি, এ ম্যাচটি তাঁদের সামনে সম্ভাবনা এনে দিয়েছে।