তহবিল গড়তে এবার কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের তহবিল গড়তে সম্প্রতি লটারি ছেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার বাফুফে কনসার্টও আয়োজন করতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ১৩ ফেব্রুয়ারি হবে এই কনসার্ট। এরই মধ্যে কনসার্ট আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের(এনএসসি) অনুমতিও মিলেছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এনএসসি থেকে চিঠি পেয়েছে বাফুফে। তবে কনসার্টের দিনক্ষণ ঠিক হলেও এখনো টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি। কোন শিল্পীদের নিয়ে এই কনসার্ট হবে, সেটাও চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় শিল্পীদের পাশাপাশি ইউরোপেরও খ্যাতনামা শিল্পীদের আনার ইচ্ছা আছে বাফুফে কর্মকর্তাদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কনসার্টের আয়োজন মানেই খোঁড়াখুঁড়ি। অ্যাথলেটিক ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয় এতে। এবারও কি ট্র্যাক বাঁচিয়ে কনসার্ট করা যাবে?