তাঁদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশা সিদ্দিকি ২০০২ সালে শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রমাণ হিসেবে আয়েশার কাছে বিয়ের সার্টিফিকেটও আছে। মালিকের বিরুদ্ধে হয়রানি, প্রতারণা, ভীতি প্রদর্শন এবং চুপ থাকতে হুমকি দেওয়ার অভিযোগ তাঁর। আরেকবার বিয়ে করতে হলে মালিককে আয়েশার অনুমতি নিতে হবে। অথবা তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে হবে।শোয়েব মালিক মালিকের দাবি, আয়েশার সঙ্গে তাঁর প্রথম যোগাযোগ ২০০১ সালে। আয়েশা তাঁকে ফোন করেছিলেন। ফোনেই দুজনের পরিচয়। মালিককে তিনি কিছু ছবি পাঠান, আয়েশার দাবি ছিল ছবিগুলো তাঁর। ছবি পাঠিয়ে মালিককে তিনি বিয়ে করতে বলেন। বিয়ে হয় ২০০২ সালে, টেলিফোনে। শোয়েবের দাবি, তাঁকে আবেগের ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ের আগে-পরে বেশ কয়েকবার আয়েশার হায়দরাবাদের বাড়িতে যান মালিক। কিন্তু কোনোবারই ছবির মেয়েটির সঙ্গে তাঁর দেখা হয়নি। ২০০৫ সালে মালিক আবিষ্কার করেন, আয়েশার বোন পরিচয়ে যে মেয়েটি তাঁর সঙ্গে দেখা করেছেন, সে-ই আসলে আয়েশা। ২০০৮ সালে আয়েশার বাবাকে উকিল নোটিশ পাঠান মালিক। মালিকের দাবি, ভদ্রলোক সংবাদমাধ্যমে তাঁর নামে মিথ্যা ও অতিরঞ্জিত গল্প ফাঁদছিলেন। বিবাহবিচ্ছেদের প্রশ্ন ওঠে না, কারণ ওই বিয়েটাই আর বৈধ নয়।