তাঁদের চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুর জন্যই ধন্যবাদ, বস!—সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোফুটবলে তাঁর যে অর্জন, তাতে নিঃসন্দেহে তিনি সর্বকালের অন্যতম সেরা। শীর্ষ পর্যায়ে এত দিন ধরে টানা কাজ করে যাওয়ার পুনরাবৃত্তি আদৌ কি আর হবে?—ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারফলাফলটাই যেখানে সবাই বিবেচনা করে, দীর্ঘ মেয়াদের বদলে স্বল্পমেয়াদি সমাধানই যেখানে খোঁজা হয়, সেখানে তাঁর এমন জীবনবৃত্তান্ত সত্যিই অনন্য।—উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিইউনাইটেডে স্যার অ্যালেক্সের অর্জন সত্যিই অনন্য। আশা করি, তিনি অবসর নেওয়ায় এখন আমার দলের বিশেষ সুবিধা হবে।—ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অ্যাস্টন ভিলা সমর্থক ডেভিড ক্যামেরনমাঝরাতে হুট করে ওর যদি মনে হয় ওই খুদে ফুটবলারটিকে তার সই করানো উচিত, ওই সময়ই যে ঘুম থেকে উঠে ৩০০ মাইল পাড়ি দেবে—সাবেক ইউনাইটেড ও ইংল্যান্ড তারকা ববি চার্লটন