তাঁদের চোখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ইতিহাসে তোমার নাম থাকবে। রিকির সঙ্গে একবার এমসিজিতে ব্যাট করেছিলাম, সুনামি-দুর্গতদের সাহায্যার্থে। কী অসাধারণ অভিজ্ঞতাই না ছিল। এবার তোমার নতুন দল পরিবারের সঙ্গ উপভোগ করো। —ব্রায়ান লারারিকি পন্টিংকে ওর অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য অভিবাদন। ওয়েলডান পান্টার...পার্থে নিজের শেষ টেস্টটা উপভোগ করো, বন্ধু। তোমার সঙ্গে খেলাটা কত তৃপ্তিদায়কই না ছিল!!—শেন ওয়ার্নরিকির বিপক্ষে অনেক খেলেছি। আমার খেলা সবচেয়ে লড়াকু খেলোয়াড় সে-ই। যেভাবে, যে একাগ্রতা নিয়ে ও ক্রিকেট খেলে, এটা ওর একটা কৃতিত্ব। প্রচণ্ড আত্মগৌরবের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছে সে।—গ্রায়েম স্মিথ