তাঁদের চোখে মুরালি
শেন ওয়ার্নআমার মনে হয় না আর কেউ ওখানে পৌঁছাতে পারবে। তাই বলি, দারুণ দেখালে মুরালি! ও যেভাবে কাজটা করল, অবিশ্বাস্য। ওর অ্যাকশন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি তো ওকে খেলার অনুমতি দিয়েছে। আর বল হাতে মুরালিধরন যা করেছে, সেটা আসলেই অবিশ্বাস্য। বিশেষ করে শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশনে মুখোমুখি হওয়াটা ভয়ংকর ব্যাপার। গ্রায়েম সোয়ানরেকর্ডটা কোনো না-কোনো সময় ভাঙবে। কে জানে, ২০ বছর পর আরেক অদ্ভুতুড়ে বোলার এসে রেকর্ডটা ভেঙে ফেলবে। কিন্তু এটুকু বলা যায়, এটি বেশ কিছুকাল টিকে থাকবে। সবারই নিন্দুক থাকে। ওর কৃতিত্ব হলো, ও সব নিন্দা-সমালোচনা টপকে নিজের কাজটা করে গেছে। এখন রেকর্ডই ওর হয়ে কথা বলবে। স্পিন বোলিংয়ের রূপটাই বদলে দিয়েছে মুরালিধরন। যা করেছে, ওর কোনো তুলনাই হয় না। চামিন্ডা ভাস১৭ বছর ধরে ও এই জাদুকরি স্পিন করে গেছে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে। অন্য প্রান্তে অমন টাইট বোলিং করত বলেই আমার কাজটা খুব সহজ ছিল। আমি যে এত উইকেট পেয়েছি, সে কৃতিত্ব ওরই। আকর্ষণীয় একজন মানুষ মুরালিধরন, সব সময় তরুণদের সাহায্য করতে এগিয়ে আসত। ড্রেসিংরুমে এমন কিছু করত, যাতে দলের উপকার হয়। সব সময়ই চাইত জিততে।