তাঁদের জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলার, আরেকজন ক্রিকেটার। গ্যারেথ বেলের সঙ্গে এমনিতে বিরাট কোহলির পরিচয় থাকারও কথা নয়। তবে দুজন এখন জুটি বাঁধতে যাচ্ছেন। খেলার মাঠে অবশ্যই নয়, একটা ব্যবসায়িক উদ্যোগে। স্পোর্টসকনভো নামের খেলাধুলার সামাজিক যোগাযোগভিত্তিক একটা সাইট খুলেছেন বিরাট কোহলি। রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে প্রস্তাব দিয়েছেন এটির সঙ্গে যুক্ত হওয়ার। ধারণাটা দারুণ পছন্দ হয়ে গেছে বেলের, শুনেই রাজি হয়ে গেছেন। কোহলির অবশ্য এটাই প্রথম উদ্যোগ নয়, তাঁর প্রথম উদ্যোগটিও ছিল ফুটবল নিয়ে। ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার স্বত্ব কিনেছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। এমনিতে রিয়াল মাদ্রিদের ভক্ত, বেলের সঙ্গে যোগাযোগ হয়েছে টুইটারেই। নতুন উদ্যোগের কথা টুইট করে জানিয়েছেন একটা ‘হৃদয়’ চিহ্ন এঁকে। বেলের গোল উদ্যাপনটা নিশ্চয়ই মনে ছিল কোহলির! টাইমস অব ইন্ডিয়া।