তাঁদের দুঃস্মৃতি মোছার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাওজি চাউচিকে হয়তো এত দিন প্রচণ্ড হিংসা হচ্ছিল রবার্ট গ্রিনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছেলেমানুষি ভুল করার পর ইংলিশ মিডিয়ায় তুলোধুনো করা হয়েছে গ্রিনকে। টিভিতে বারবার দেখানো হয়েছে হাস্যকর সেই ফুটেজ, বিশ্ব মিডিয়ায় আলোচনাও কম হয়নি। এই ম্যাচের পরদিনই স্লোভেনিয়ার বিপক্ষে খেলায় প্রায় একই রকম ভুল করেছিলেন আলজেরিয়ার গোলরক্ষক চাউচি। অথচ এত আলোচনা তো দূরের কথা, তাঁর নামটিও হয়তো জানেন না অনেকে!সে যাই হোক, দুঃসহ স্মৃতি মুছে ফেলার সুযোগ দুজনই সম্ভবত পাচ্ছেন। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের দুই পাশের গোলবারের নিচে আজ এই দুজনেরই দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এত সমালোচনার পরও ফ্যাবিও ক্যাপেলোর আস্থা গ্রিনের ওপরই। যদিও তিনি জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গ্রিনের মানসিক অবস্থা বুঝে ও তাঁর সঙ্গে কথা বলে। আলজেরিয়ান কোচ রাবাহ সাদানেও দাঁড়িয়েছেন চাউচির পাশে। মঙ্গলবার অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন চাউচি, এটা খুব বেশি বাধা হয়ে না দাঁড়ালে আজও থাকছেন বাছাইপর্বে দুর্দান্ত খেলা চাউচি।ক্যাপেলোর মেজাজটা অবশ্য যথেষ্টই বিগড়ে থাকার কথা। গ্রিনকে নিয়ে এত আলোচনা, প্রথম ম্যাচে ড্র এসব তো আছেই, সঙ্গে যোগ হয়েছে হঠাৎ করেই ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সমালোচনা। এই ফুটবল কিংবদন্তি দিন তিনেক আগে হুট করেই বললেন, ক্যাপেলোর ইংল্যান্ডের খেলার ধরন নাকি ‘স্রেফ কিক মারো, আর দৌড় দাও।’ ক্যাপেলোর শিষ্যরা আগেই কাইজারের সমালোচনার জবাব দিয়েছিলেন, কাল দিলেন এই ইতালিয়ন নিজেও, ‘তার মন্তব্যে আমি বিস্মিত হয়েছি। অন্য দল সম্পর্কে বলতে গেলে ন্যূনতম শ্রদ্ধা থাকা চাই। অবশ্য স্ট্যান্ডে বসে মন্তব্য করা অনেক সহজ। আমরা এখন প্রচুর পাসে খেলি, লং পাস কম দিই। এ জন্যই আমি বুঝতে পারছি না তিনি এটা কেন বললেন।’এত কিছুর ভিড়ে ক্যাপেলোকে স্বস্তি দিচ্ছে তাঁর প্রিয় শিষ্যদের একজন গ্রারেথ ব্যারির ফেরা। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার আজ নেবেন জেমস মিলনারের জায়গা। ওয়েইন রুনির স্ট্রাইকিং জুটিটা অবশ্য কাল পর্যন্ত ঠিক করতে পারেননি। গত ম্যাচে এমিল হেস্কি আস্থার প্রতিদান দিতে পারেননি, আজ তাই জার্মেইন ডিফোকেও দেখা যেতে পারে।চাউচি ফিট থাকলে আলজেরিয়ার সেরা একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ২৪ বছর পর বিশ্বকাপে আসা আলজেরিয়ার জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল স্লোভেনিয়ার বিপক্ষেই। সেই ম্যাচটি হেরে বসায় আলজেরিয়া কোচ শিষ্যদের এখন বলেছেন বিশ্বকাপ উপভোগ করতে। এতে যদি কিছু পাওয়া যায়, মন্দ কী!ইংল্যান্ড-আলজেরিয়াফ্রাঙ্ক ল্যাম্পার্ডঅ্যাটাকিং মিডফিল্ডারের সব গুণের একটি সম্মিলিত ‘প্যাকেজ’ তিনি, গোলসংখ্যা লজ্জা দেবে অনেক স্ট্রাইকারকেও। তবে এটা চেলসির ল্যাম্পার্ড, ইংল্যান্ডের ল্যাম্পার্ডকে সেরা রূপে পাওয়া গেছে খুব কমই। এবারও ২৭ গোল করে চেলসিকে ডাবল জিতিয়েছেন। বিশ্বকাপে প্রথম ম্যাচেও খেলতে পারেনি প্রত্যাশামতো। আজ পারবেন?আনথের ইয়াহিয়াজন্ম, বেড়ে ওঠা ফ্রান্সে। খেলেছেন ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলেও, ইয়াহিয়া পরে বেছে নিয়েছেন মা-বাবার জন্মভূমি আলজেরিয়াকে। মিসরের বিপক্ষে প্লে-অফে তাঁর গোল ২৪ বছর পর বিশ্বকাপে এনেছে আলজেরিয়াকে, একটি জরিপে গত বছর নির্বাচিত হয়েছেন সবচেয়ে জনপ্রিয় আরব ফুটবলার। রুনি, জেরার্ডদের সামলাতে আজ বড় ভূমিকা রাখতে হবে এই ডিফেন্ডারকে।