তাঁদের প্রিয় ফাস্ট বোলার
৮ জন সাবেক ফাস্ট বোলার বেছে নিয়েছেন সব সময়ের আর বর্তমান সময়ে তাঁদের প্রিয় ফাস্ট বোলার। তাঁদের সঙ্গে মিলিয়ে নিন আপনার পছন্দ...রিচার্ড হ্যাডলি (৮৬ টেস্টে ৪৩১, ১১৫ ওয়ানডেতে ১৩৪ উইকেট)সর্বকালের সেরা: ডেনিস লিলি। পরিপূর্ণ একটা প্যাকেজ। তাঁর উপস্থিতিটাই ছিল দাপুটে। ব্যাটসম্যানের সোজা দ্রুত দৌড়ে আসত, ছিল দুর্দান্ত সাইড-অন অ্যাকশন। ছিল সব স্কিল। ব্যাটসম্যানদের ভয় ধরিয়ে আউট করতে পারতেন। প্রতি টেস্টে গড়ে ৫টি করে নিয়ে ৩৫৫ উইকেট। পরিসংখ্যানে হয়তো তাঁর চেয়ে ভালো অনেকেই, কিন্তু আমার কাছে লিলিই সব সময়ের আদর্শ।বর্তমান সময়ের সেরা: আউটসুইঙ্গার, ইনসুইঙ্গার, দারুণ নিয়ন্ত্রণ মিলিয়ে এ মুহূর্তে জেমস অ্যান্ডারসনই সম্ভবত সেরা, তার পরেই ডেল স্টেইন ও মরনে মরকেল।কার্টলি অ্যামব্রোস(৯৮ টেস্টে ৪০৫, ১৭৬ ওয়ানডেতে ২২৫ উইকেট)সর্বকালের সেরা: আমার সব সময়ের প্রিয় দুই ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা। আকরাম বল নিয়ে এমন কিছু করেছে, যা খুব বেশি লোকে করতে পারেনি। সুইং করাতে পারত নতুন-পুরোনো বলে, ম্যাচের যেকোনো পরিস্থিতিতে। ম্যাকগ্রা সবকিছু খুব সাধারণ রাখত। সারা দিন ধরে একই জায়গায় টানা বল ফেলে যেতে পারত। অ্যান্ডি রবার্টস(৪৭ টেস্টে ২০২, ৫৬ ওয়ানডেতে ৮৭ উইকেট)সর্বকালের সেরা: ডেনিস লিলি, মাইকেল হোল্ডিং ও ম্যালকম মার্শালের যেকোনো একজন। আগ্রাসী মনোভাব, নিয়ন্ত্রণ আর দুই দিকেই সুইং করানোর সামর্থ্যের জন্য লিলি; মসৃণ ছন্দ আর ধারাবাহিকতার জন্য মাইকি (হোল্ডিং) আর ফাস্ট বোলিং দর্শনের জন্য ম্যালকম।বর্তমান সময়ের সেরা: একজনই আছে, ডেল স্টেইন। ওর আগ্রাসী মনোভাব আমার দারুণ পছন্দ। ও আমার মতোই—কখনোই খুব একটা হাসতে দেখবেন না, কারণ ও কখনোই তৃপ্ত নয়!কোর্টনি ওয়ালশ(১৩২ টেস্টে ৫১৯, ২০৫ ওয়ানডেতে ২২৭ উইকেট)সর্বকালের সেরা: ম্যালকম মার্শাল, পরিপূর্ণ এক ফাস্ট বোলার। আলাদা, সুইং, নিয়ন্ত্রণ, গতি, অ্যাকুরেসি আর নিবেদন—সব মিলিয়ে তিনি ছিলেন আলাদা। অনেক শিখেছি তাঁর কাছ থেকে।বর্তমান সময়ের সেরা: ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন খুব ভালো করছে। ফিদেল এডওয়ার্ডসও আমার নজর কেড়েছে, ভালো গতি আছে। একজনকে আমি নিয়মিত খেলতে দেখতে চাই, কিন্তু ইনজুরিতে পড়ে থাকে—জেরম টেলর। ওর প্রতিভা আর সামর্থ্য অনেক।গ্লেন ম্যাকগ্রা(১২৪ টেস্টে ৫৬৩, ২৫০ ওয়ানডেতে ৩৮১ উইকেট)সর্বকালের সেরা: বেড়ে ওঠার সময়টায় আমার আদর্শ ছিলেন ডেনিস লিলি। কিন্তু খেলা শুরুর পর আমার চোখে সেরা ছিল কার্টলি অ্যামব্রোস আর ওয়াসিম আকরাম। কার্টলি একজন ব্যাটসম্যানকে নড়বড়ে করে দিয়ে খুব দ্রুত আউট করে দিত। আকরাম দুই দিকেই সুইং করাতে পারত, অবিশ্বাস্য এক ফাস্ট বোলার ছিল।বর্তমান সময়ের সেরা: বর্তমানে সময়ে যারা আছে, এখনো তারা খুব বেশি খেলেনি। তবে ইংল্যান্ডের বোলিং আক্রমণ আমার নজর কেড়েছে। জেমস অ্যান্ডারসন সব সময়ই সম্ভাবনাময় ছিল, এখন দেশের বাইরেও ভালো করছে। ব্রেসনান ভালো জায়গায় বল ফেলে চাপটা ধরে রাখে, ব্রডও তাই।মাইক প্রক্টর(৭ টেস্টে ৪১, ৪০১ প্রথম শ্রেণীর ম্যাচে ১৪১৭ উইকেট)সর্বকালের সেরা: ডেনিস লিলি। মাঠে সব সময় শতভাগ দিত, চেষ্টার কমতি রাখত না। কখনোই হাল ছেড়ে দিত না। বিধ্বংসী, সত্যিকারের গ্রেট ফাস্ট বোলার ছিল।বর্তমান সময়ের সেরা: ডেল স্টেইনই সবার সেরা। পুরোপুরি এক ফাস্ট বোলার। চমৎকার অ্যাকশন, ভালো নিয়ন্ত্রণ, আউটসুইঙ্গারটা দারুণ। সব সময়ই মনে হয় উইকেট পেল বলে!শেন বন্ড(১৮ টেস্টে ৮৭, ৮২ ওয়ানডেতে ১৪৭ উইকেট)সর্বকালের সেরা: বেড়ে ওঠার সময় থেকেই আমার আদর্শ রিচার্ড হ্যাডলি। দারুণ ধারাবাহিক ছিলেন। এত এত উইকেট পেয়েছেন, আমি ঘনিষ্ঠভাবে তাঁকে অনুসরণ করতাম। তাঁর মতো হতে চাইতাম। তাঁর সব বই ও ভিডিও এখনো আমার কাছে আছে, অনেক শিখেছি সেসব থেকে। ক্রাইস্টচার্চে টেস্টে তাঁর ৪০০তম উইকেট নেওয়াটা আমি দেখেছি, এ জন্য নিজেকে ভাগ্যবান মানি।বর্তমান সময়ের সেরা: যেভাবে ফিটনেসের দিকে নজর দিত ও নিজের কাজটা করত, সেদিক থেকে ব্রেট লিকে আমার সব সময়ই ভালো লাগত। ডেল স্টেইনও দারুণ অ্যাথলেট, খুব ভালো ফাস্ট বোলার।