তাঁদের বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজনিয়াকির সঙ্গে ম্যাকইলরয়
ওজনিয়াকির সঙ্গে ম্যাকইলরয়

গত বছর দুজনের কারোই ভালো যায়নি। তা না যাক। প্রেমের ময়দানে ক্যারোলিন ওজনিয়াকি আর ররি ম্যাকইলরয়ের লক্ষণীয় উন্নতিই হয়েছে। তাঁদের তিন বছর বয়সী প্রেম নতুন বছরের শুরুতে পরিণতির দিকে এগোল। বাগদান হয়ে গেছে তাঁদের।
গতকাল নববর্ষের প্রথম দিনে টুইটারে নিজেরাই রাষ্ট্র করেছেন বাগদানের খবরটি। দুজনেই টুইটার পেজে ওজনিয়াকির অনামিকার আংটিসহ দুজনের ছবি পোস্ট করেছেন। ২৪ বছর বয়সী আইরিশ গলফার ম্যাকইলরয়ের টুইট, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমার মনে হচ্ছে, এটা হবে অসাধারণ একটা বছর!! ২০১৪ সালে আমার প্রথম জয়# সে হ্যাঁ বলেছে!!’ একই রকম একটা ছবি পোস্ট করে টেনিসের সাবেক এক নম্বর ২৩ বছর বয়সী ওজনিয়াকি লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ররি এবং আমি ২০১৪ সালটা সাফল্যের সঙ্গে শুরু করছি!...আমি হ্যাঁ বলেছি!!!’
২০১২ সালের শেষ দিনটিতেও ওজনিয়াকির অনামিকায় এ রকম একটা আংটি ছড়িয়েছিল গুঞ্জন। কিন্তু সেটি উড়িয়ে দিয়ে ডেনিস টেনিস তারকা বলেছিলেন, ‘বিয়ে? আমাদের বয়স এখনো অনেক কম। আমাদের সামনে অনেক বছর পড়ে আছে।’ বছর ঘুরতে সেই ওজনিয়াকিই প্রমাণসহ সবাইকে জানিয়ে দিলেন বাগদানের খবর। তবে কবে বধূ বেশে স্বামীর ঘরে যাচ্ছেন তা জানাননি! ওয়েবসাইট।