তাঁদের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ভুবনের দুই তারকা তাঁরা। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে ও পপ তারকা শাকিরার নতুন বাড়িটা যে দর্শনীয় হবে, তা তো অনুমান করাই যায়। বার্সেলোনা শহরের অভিজাত পেদ্রালবেস এলাকায় পাঁচ মিলিয়ন ইউরো বা প্রায় ৪২ কোটি ৫৭ লাখ টাকায় কেনা এই তারকা দম্পতির বাড়িটি এককথায় সুরম্য। এই এলাকারই একটি বিলাসবহুল বাড়িতে থাকতেন স্প্যানিশ রাজকন্যা ক্রিস্টিনা। পিকে-শাকিরার প্রায় ১৬ হাজার বর্গফুটের বাড়িটিতে আয়েশি জীবনের যাবতীয় উপকরণই আছে। সাতটি শোবার ঘর, দুটি রান্নাঘর, জিম, সুইমিংপুলের সঙ্গে একটি কৃত্রিম ঝরনাও রয়েছে বাড়িটিতে। কড়া নিরাপত্তাব্যবস্থা তো আছেই। পাপারাজ্জিদের জন্য দুঃসংবাদ, বাগান ও গাছগাছালিতে ঘেরা বাড়িটি বাইরে থেকে দেখতে পাওয়ার জো নেই। বোঝা গেল, আয়েশের পাশাপাশি গোপনীয়তাকেও সমান গুরুত্ব দিচ্ছেন পিকে-শাকিরা। মার্কা।