তাঁদের বিচ্ছেদ এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের দুজনের যুগলবন্দীতেই বার্সেলোনার উত্থান অনতিক্রম্য এক উচ্চতায়। প্রায় চার বছরের সোনালি সময়টাতে বার্সা জিতেছে ১৪টি শিরোপা। গার্দিওলা ন্যু ক্যাম্প ছেড়ে চলে গেছেন প্রায় এক বছর হতে চলল। কিন্তু এই সময়ে নাকি মেসির সঙ্গে একবারও দেখা হয়নি তাঁর! খোদ মেসিই আর্জেন্টাইন পত্রিকা এল গ্রাফিকোকে জানিয়েছেন এই বিচ্ছেদের কথা, ‘ক্লাব ছাড়ার পর তাঁর (গার্দিওলার) সঙ্গে আর কথা হয়নি।’ সামনের মৌসুমেই অবশ্য গার্দিওলা দায়িত্ব নিচ্ছেন বায়ার্ন মিউনিখের। কয়েক দিন আগে এই বায়ার্নের কাছেই লজ্জায় ডুবেছে বার্সা। এমন গুঞ্জনও আছে মেসির সঙ্গে গার্দিওলার পুনর্মিলনী হতে পারে আর্জেন্টিনা দলে। তবে মেসি নিজেই এটাকে স্রেফ রটনা বলে উড়িয়ে দিয়েছেন, ‘তাঁর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কোনো বিদেশি কোচ অনুমতি পাবেন না।’ ভ্যাটিকান সিটির নতুন পোপও জন্মসূত্রে আর্জেন্টাইন। পোপের আশীর্বাদধন্য হয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে যাবে বলে যাঁরা স্বপ্ন দেখছেন তাঁদেরও আশাহত করেছেন মেসি, ‘আমি যখন শুনি আর্জেন্টিনা মেসি ও পোপকে নিয়ে বিশ্বকাপ জিতবে তখন আমার হাসি পায়। অঙ্কের হিসাবে এসব হয় না।’ ওয়েবসাইট। মজার ব্যাপার, একটা প্রচারকাজে গার্দিওলা এখন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে আছেন। আর এই মুহূর্তে বায়ার্ন যেমন খেলছে, তাতে গার্দিওলার ওপর চাপ এসে পড়ছে আগেভাগেই। সেটা যেন স্বীকারও করলেন, ‘বার্সেলোনায় আমি সুখী ছিলাম। জার্মানিতে আমি শুধু কোচিংটাই চালিয়ে যেতে চাই, বিশেষ কিছু করতে চাই না।’