‘শুধু একজনই আছেন, যিনি অ্যাক্রনে (যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের এলাকা) দারিদ্র্যের মধ্যে জন্ম নেওয়া কোনো শিশুর সংগ্রামটা বুঝতে পারবেন,’ কথাগুলো বলেছেন লেব্রন জেমস। অ্যাক্রনে জন্ম এই বাস্কেটবল তারকার সংগ্রাম যিনি বুঝতে পারছেন, তিনি কে? হিলারি ক্লিনটন! যুক্তরাষ্ট্রের নির্বাচনে নিজের পছন্দ জানাতে গিয়ে কথাগুলো বলেছিলেন লেব্রন। আর ছয় দিন পর প্রেসিডেন্ট নির্বাচন। পুরো যুক্তরাষ্ট্রই এখন ‘হিলারি-ট্রাম্প’ জ্বরে ভুগছে। খেলাধুলার তারকারাই বা এর বাইরে থাকবেন কেন! লেব্রনের পাশাপাশি যেমন টানা দুবার এনবিএর সবচেয়ে দামি খেলোয়াড় স্টিফেন কারি, টেনিস কিংবদন্তি বিলি জিন কিং বা মার্টিনা নাভ্রাতিলোভা—সবার সমর্থন হিলারির পক্ষে। ট্রাম্পও একা নন, তাঁর পাশে দাঁড়াচ্ছেন ‘বন্ধু’ সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। আছেন গলফার জ্যাক নিকলাস, বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের মতো অনেকেই। এএফপি।