তাঁদেরই মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি অদ্ভুত, আমি রহস্যময়। ভাবছেন আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন না!’ শুরুটাই বলে দিচ্ছে, সিক্স মেশিন নামক আত্মজীবনীর প্রতিটি পাতায় ক্রিস গেইল নিজেকে বর্ণনা করে গেছেন ‘গেইলীয়’ ধরনে। তাঁর জীবনধরন, দর্শন, উপভোগের মন্ত্র, আপনাতেই অভিভূত হওয়া—কী নেই এতে! তবে মজার ব্যাপার, রেকর্ড গড়ার ধরনে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার নিজেকে মিলিয়েছেন দুই ফুটবল তারকা ইব্রাহিমোভিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। ক্রিকেটে সব সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি, টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি পাওয়া চার ব্যাটসম্যানের একজন...গেইলের রেকর্ডের অভাব নেই। কিন্তু ৩৬ বছর বয়সী ক্রিকেটারের দাবি, ওসব রেকর্ড বিনা চেষ্টাতেই হয়ে গেছে। লিখেছেন, ‘যদি ইব্রাহিমোভিচ ক্রিকেটার হতো, ও এমন কিছুই করত। তবে এই পাগলাটে ব্যাপারগুলোর জন্য কোনো চেষ্টাই করতে হয়নি। আপনা–আপনিই হয়ে গেছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।