তাঁর যত সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯৯৫ সালে মোনেম মুন্নার নেতৃত্বে মিয়ানমারে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আলফাজ ছিলেন সেই দলে। ১৯৯৯ সাফ গেমসে সোনাজয়ী বাংলাদেশের সহ-অধিনায়ক ছিলেন। ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে খেলেছেন। ভারতের বিপক্ষে ২০০১ সালে একই ম্যাচে দুই গোল করেছিলেন। ১৯৯৮ গোয়া সাফ ফুটবলে দুটি ম্যাচে ম্যাচসেরা। লিগ ও টুর্নামেন্টের বাইরে বিদেশে ম্যাকডাওয়েল কাপ, দুবার বরদুলই ট্রফি জিতেছেন। চারটি জাতীয় লিগ, তিনটি ঢাকা লিগ, তিনটি ফেডারেশন কাপ, একটি ডামফা কাপ, শেরেবাংলা কাপ, আনসার ও চট্টগ্রামের হয়ে বাংলাদেশ গেমসে দুবার চ্যাম্পিয়ন। আবাহনীর হয়ে কোটি টাকার সুপার কাপও আছে আলফাজের ঝুলিতে।