তাঁর স্মরণে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটের চেতনা বা ‘স্পিরিট অব ক্রিকেট’কে ক্রিকেটের লিখিত আইনে পরিণত করায় বড় ভূমিকা রেখেছেন যাঁরা, তাঁদের একজন মাইকেল কলিন কাউড্রে। ১০০ টেস্ট খেলার প্রথম কীর্তি তাঁর, ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১৪টি টেস্ট, নেতৃত্ব দিয়েছেন এর ২৭টিতে। ১৯৭২ সালে পেয়েছেন ‘সিবিই’ (কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) ও ১৯৯২ সালে নাইটহুড খেতাব। ছিলেন এমসিসির সভাপতিও। ২০০০ সালে কাউড্রের মৃত্যুর পর তাঁর স্মরণে ২০০১ সাল থেকে এমসিসি চালু করে ‘এমসিসি স্পিরিট অব ক্রিকেট কলিন কাউড্রে লেকচার’। প্রথম বছর বক্তৃতা দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও ধারাভাষ্যকার রিচি বেনো। এরপর যথাক্রমে ব্যারি রিচার্ডস, সুনীল গাভাস্কার, ক্লাইভ লয়েড, জিওফ বয়কট, মার্টিন ক্রো, ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স, ড. ডেসমন্ড টুটু, অ্যাডাম গিলক্রিস্ট ও ইমরান খান। ওয়েবসাইট।