তাঁরা এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন দুই প্রজন্মের তারকা। যখন খেলেছেন, টেনিস সার্কিট দাপিয়ে বেড়িয়েছেন। লিখেছেন অনেক সাফল্যগাথা। উন্মুক্ত যুগে মহিলা এককে সবচেয়ে বেশি, ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের যে রেকর্ড গড়েছিলেন স্টেফি গ্রাফ, সেটি এখনো অটুট। অটুট মার্টিনা হিঙ্গিসের সবচেয়ে কম বয়সে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডটিও। স্টেফি পরিণত বয়সেই র‌্যাকেট তুলে রেখেছেন। হিঙ্গিস অবসর নিয়েছিলেন অকালেই, ফিরেও এসেছিলেন একবার। স্টেফি টেনিসের আরেক নক্ষত্র আন্দ্রে আগাসিকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। আর কয়েকজনের সঙ্গে মন দেওয়া-নেওয়ার খেলা শেষে মার্টিনা হিঙ্গিস ২০১০ সালে বিয়ে করেছেন ফ্রান্সের এক ইকুয়েস্ট্রিয়ানকে। এরও আগে থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে জড়িত। দুজনই মাঝেমধ্যে চ্যারিটি টেনিস ম্যাচ খেলেন। পরশু কাতার ওপেনের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হয়ে ক্যামেরার নজরে পড়লেন হিঙ্গিস। স্টেফির ছবিটি আরও এক দিন আগের। বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর ৭০তম জন্মদিন উপলক্ষে লাস ভেগাসে আয়োজিত অনুষ্ঠানে  এএফপি ও রয়টার্স