তাঁরা চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউরোর সবচেয়ে ‘বুড়ো’ ফুটবলার কোস্টাস চকিয়ান। তবে গ্রিসের এই গোলরক্ষক কিন্তু ইউরোর সবচেয়ে ‘পুরোনো’ ফুটবলার নন। ২০০০ সালের ইউরো খেলা মাত্র চারজন ফুটবলার আছেন এবারের ইউরোতে। চারজনের তিনজনই আবার এখন অধিনায়ক। স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের প্রথম বড় টুর্নামেন্ট ছিল ওটাই। হল্যান্ড ও বেলজিয়ামে হওয়া ওই টুর্নামেন্টে খেলেছিলেন এবারের ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড ও চেক প্রজাতন্ত্রের অধিনায়ক টমাস রসিস্কি। তিন অধিনায়কের সঙ্গী সুইডিশ মিডফিল্ডার ওলোফ মেলবার্গ। আলেসান্দ্রে নেস্তা ও আলেসান্দ্রো দেল পিয়েরো যদি সুযোগ পেতেন, সবচেয়ে পুরোনো হতেন ১৯৯৬ ইউরো খেলা এই দুই ইতালিয়ানই।