তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলি
শুরু করেছিলেন দারুণ এক সেঞ্চুরিতে। পরের দুই ম্যাচে দলের মতো তাঁর ব্যাটেও ভাটার টান। গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যেভাবে আউট হয়েছেন, সেভাবে আউট হতে তাঁকে খুব একটা দেখা যায় না। দল ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে, ভারত অধিনায়ক আজ সব রাগ-ক্ষোভ উগরে দিতে পারেন আফগানদের বিপক্ষে।
মোহাম্মদ নবী
আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা, সেরা পারফরমার। তবে এশিয়া কাপে এখনো সেরাটা দেখা যায়নি আফগান অধিনায়কের। তিন ম্যাচেও ফিফটি নেই, বাংলাদেশের বিপক্ষে উইকেট তিনটি ছাড়া বাকি দুই ম্যাচ উইকেটশূন্য। আজ শেষ সুযোগ নিজের সামর্থ্য দেখানোর। আগ্রাসী ব্যাটিং-বোলিং দিয়ে আজ জ্বলে উঠতে পারেন নবী।