তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেপি ডুমিনি
জেপি ডুমিনি

জেপি ডুমিনি
এমনিতে ব্যাট করেন মিডল অর্ডারে, তবে অধিনায়কের চোটে প্রথম ম্যাচে টপ অর্ডারে উঠে এসে দারুণ খেলছিলেন। কাজটা শেষ করতে পারেননি যদিও, তাঁর আউটেই লাগাম হারায় দক্ষিণ আফ্রিকা। আজ অবশ্যই চাইবেন গত ম্যাচের হতাশা ভুলিয়ে দিতে। তাঁর বোলিংটাও গুরুত্বপূর্ণ, খণ্ডকালীন পরিচয় ছাপিয়ে ইদানীং নিয়মিত স্পিনারই হয়ে উঠেছেন। ফিল্ডিংয়ে তো মাঠের যেকোনো প্রান্তেই দুর্দান্ত।

কোরি অ্যান্ডারসন

কোরি অ্যান্ডারসন
কোরি অ্যান্ডারসন

দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটের সাম্প্রতিক বিস্ময়। তবে পরশু ম্যাচসেরা হয়েছেন বল হাতে ২ উইকেট ও দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে। সব মিলিয়ে পরিপূর্ণ এক অলরাউন্ডার হয়ে ওঠার পথে অ্যান্ডারসন। আজ কিউইদের প্রোটিয়া-বাধা পার হতেও সব ভূমিকায় জ্বলে উঠতে হবে তরুণ এই অলরাউন্ডারকে।