তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিলকরত্নে দিলশান
তিলকরত্নে দিলশান

তিলকরত্নে দিলশান
সেই বাংলাদেশ সিরিজ থেকে শুরু হয়েছে তাঁর রানখরা। মাঝখানে চোটের কারণে বাইরে গিয়ে আবার দলে ফিরেও পড়েছেন খরার মধ্যে। গত ম্যাচে সোজা বলে আড়াআড়ি খেলে বোল্ড হয়েছেন প্রথম বলেই। অভিজ্ঞ ব্যাটসম্যানের ফর্মে ফেরার দারুণ সুযোগ আজ, নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন প্রতিপক্ষের দুর্বল বোলিং আক্রমণকে।

স্টেফান মাইবার্গ
স্টেফান মাইবার্গ

স্টেফান মাইবার্গ
ডাচদের আইরিশ রূপকথার নায়ক তিনি। ৭ ছক্কায় তাঁর ২৩ বলে ৬৩ রানের ইনিংসেই অসম্ভবকে সম্ভব করে তারা চূড়ান্ত পর্বে। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমিরাতের বিপক্ষে করেছিলেন ৩৬ বলে ৫৫। ঝোড়ো ফিফটি করেছিলেন প্রস্তুতি ম্যাচেও। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ওপেনারের ব্যাট আজ চমকে দিতে পারে লঙ্কানদেরও।