তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুল হক
আঁধারঘরের মানিক তিনি। পাঁচ ম্যাচে ১৬৬ রান করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে এ পর্যন্ত সর্বোচ্চ রান এনামুল হকের। তবে তিনবার ৪০-এর ঘরে গিয়েও ফিফটির দেখা মেলেনি এখনো। আজ পাকিস্তানের বিপক্ষে নিশ্চয়ই আরেকটা চেষ্টা করে দেখবেন এই ওপেনার। তাতে বাংলাদেশের শুরুটাও হতে পারে উজ্জ্বল।

সাঈদ আজমল
সব টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ (৩৪) উইকেট প্রাপক। ৩৫ ও ৩৬ উইকেট নিয়ে তাঁর ওপরে আছেন কেবল শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ও লাসিথ মালিঙ্গাই। মিরপুরের উইকেট যদি স্পিনারদের বন্ধু হয়ে ওঠে, সবার ওপরে উঠে যাওয়ার সেরা সুযোগটা আজ পেতেই পারেন সাঈদ আজমল। প্রতিপক্ষ যে নড়বড়ে বাংলাদেশ!