তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল
প্রথম ম্যাচে ৩৩ বলে ৭৪, পরের ম্যাচে ২২ বলে ৪৫। গ্লেন ম্যাক্সওয়েল যেন এখন ক্রিকেট বলটাকে দেখছেন ফুটবলের মতো। এই সাফল্য আর টপ অর্ডারে ওয়ার্নার-ওয়াটসনের ব্যর্থতা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে ম্যাক্সওয়েলের। অন্য হিসাব-নিকাশ তো আছেই, টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার টিকে থাকা হয়তো এখন নির্ভর করছে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সের ওপরও।

রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন
ভারতের জন্য নিয়মরক্ষার ম্যাচে যদি খেলেন, তাঁর ওপর আলাদা নজর রাখতে হবে। অমিত মিশ্রর ম্যাচ জেতানো পারফরম্যান্সের কারণে তিনি কিছুটা আড়ালে রয়ে যাচ্ছেন। তিন ম্যাচে ৩ উইকেট, তবে ওভারপ্রতি রান দিয়েছেন অমিত মিশ্রর চেয়েও কম (৫.১৫)। অস্ট্রেলিয়াকে কম রানে আটকে রাখার জন্য ভারত অধিনায়ক আজও তাকিয়ে থাকবেন তাঁর দিকে।