তাঁরা দুজন

মোহাম্মদ হাফিজ
সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সেঞ্চুরি আর সিরিজ-সেরার আত্মবিশ্বাস নিয়ে এসেছিলেন বাংলাদেশে। সেই শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে সামনে পেয়েও অনুজ্জ্বল থাকলেন, তবে ছোট দলগুলোর বিপক্ষে তিনি বরাবরই দুর্বার। সীমিত সামর্থ্যের ব্যাটিং দিয়েই চড়াও হন প্রতিপক্ষের ওপর, তাঁর আঁটসাঁট বোলিংয়ে হাঁসফাঁস করে ব্যাটসম্যানরা। ‘প্রফেসর’ আজ মাথাব্যথার কারণ হতে পারেন আফগানদের জন্যও।
হামিদ হাসান
আফগান ক্রিকেটের প্রথম তারকা বলা যায় তাঁকে। বিশ্বমঞ্চে আফগানদের পথচলার শুরু থেকেই নজর কেড়েছেন আগ্রাসী ফাস্ট বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে। ৯০ মাইল গতি ছোঁয়া একমাত্র আফগান বোলারের গতির সঙ্গে স্কিলও যে ভালোই আছে, সেটির প্রমাণ টি-টোয়েন্টি ও ওয়ানডে দুটিতেই আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট। পাকিস্তানের পেশোয়ারে বেড়ে ওঠা ও ক্রিকেট শেখা হামিদ আজ কাঁপিয়ে দিতে পারেন পাকিস্তানের টপ অর্ডারকে।