তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন গাপটিল ও জস বাটলার
মার্টিন গাপটিল ও জস বাটলার

মার্টিন গাপটিল
কিউই ইনিংসের শুরুতে গাপটিল-ঝড় এখন নিয়মিত বলেই ওপেনিং থেকে নিচে নেমে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ইংলিশ বোলারদেরও বেশ পছন্দ গাপটিলের। গত বছর টানা দুই ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৩* ও ১৮৯* রান, টি-টোয়েন্টি সিরিজেও গড় ছিল ৫০! বাংলাদেশে দুবার ধবলধোলাই হওয়া সিরিজের একটিতেও থাকতে দেয়নি চোট। এবার প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন। সাগরিকা আজ দেখতে পারে গাপটিল-ঝড়।
জস বাটলার
টি-টোয়েন্টি যুগের আদর্শ প্রতিনিধি বাটলার। উইকেটে গিয়ে প্রথম বলেই খেলে দিতে পারেন স্কুপ বা সুইচ হিট! আবার সোজা ব্যাটেও খেলেন দারুণ, পেশিতে অসম্ভব জোর। উইকেটের পেছনেও বিশ্বস্ত। গত কিছুদিনে ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা পাকা করেছেন রঙিন পোশাকের ইংল্যান্ড দলে। বিচিত্র সব শটের মহড়ায় আজও লাইন-লেংথ ভুলিয়ে দিতে পারেন কিউই বোলারদের।